বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার প্রত্যয় / কাজী জুবেরী মোস্তাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৪১ বার পড়া হয়েছে

আমার প্রত্যয়

কাজী জুবেরী মোস্তাক
কোটি কোটি স্পাম কে পেছনে ফেলে আজকের এই আমি ,
এতো সহজে দমে যাবার জন্যে আমার জন্ম হয়নি ,
আমি আবার উড়তে শিখবো মেলবো ডানা আকাশই হবে ঠিকানা ৷
এই যে এই আমাকে দেখছো মরা গাংয়ের মতো শুকিয়ে গেছি ,
জোয়ার এলে ঠিক আবারও টইটুম্বুর হবো আমি ,
পুরোনো আমার আমিকে ঠিকঠাক আবার ফিরে পাবো আমি ৷
শতো বাধা পেরিয়ে যেমন বিজয়ী হয়ে এই পৃথিবীতে জন্মেছি ,
ঠিক আবারও আমার আসন পোক্ত করবো জানি ,
সব হারানোর বেদনা থেকে সমবেদনা খুঁজে নিয়ে জেগে উঠবো আমি ৷
এ পৃথিবীতে আসার জন্যও প্রতিযোগীতার যুদ্ধে নেমেছিলাম আমি ,
তবে এখন কেনো আমি করবো অনর্থক পাগলামি,
জীবন আর বাস্তবতাকে সামনাসামনি দেখে অনেক কিছু শিখেছি ৷
এবার আমি আবার গর্জে উঠবো ,নতুন করে পূনর্জন্ম হবে আমার ,
ভুলিনি ভুলে যাবোনা অন্যায় ,অত্যাচার ,অবিচার ,
আবারও শূন্য থেকেই পূনর্জন্ম নিয়ে বেঁচে থাকার দৃঢ় প্রত্যয় আমার ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451