বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি:-
নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা
পরিষদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আইনশৃঙ্খলা
রক্ষায় বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখায় তাদের পুরস্কৃত করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, রাজশাহী ৩৭
আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাঃ শফিকুল আলম। সভাপতিত্ব
করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান। বিশেষ
অতিথি হিসিবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর জেলা কমান্ডার আলী কাদীর এবং উপজেলা নির্বাচন অফিসার
তৌফিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ বেলাল
হোসেন প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কামান্ডার সাইফুল ইসলাম । অনুষ্ঠান
পরিচালনা করেন আত্রাই উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা
গোলাম শহিদুর রাব্বানী। এ সমাবেশে তিন শতাধিক আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীর সদস্য অংশ নেন।
সমাবেশে আলোচনা শেষে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অবদান রাখায়
আনসার সদস্যদেরকে পুরস্কার প্রদান করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451