মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

আমি সেই 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৫৭৪ বার পড়া হয়েছে

আমি সেই

কাজী জুবেরী মোস্তাক 
আমিই সেই , যে চেতনার কথা বলি
আবার আততায়ীর সাথে গোপন সমঝোতা করি
চেতনা সেতো আমার ঢাল
আহাম্মক জনতা আমার কি ছিড়বে ৷
আমিই সেই , যে নারী অধিকারের কথা বলি
আবার কামাতুর চোখে সেই নারীরই বুকের খাঁজটা খুঁজি ,
আমার চোখে বাদ যায়না
ষোড়শী নারী কিংবা কোন বিবস্ত্র পাগলী বলি ফিগারটা মন্দ না৷
আমিই সেই , যে মানবাধিকারের কথা বলি
অথচ নিজের ঘরেই মানবাধিকার লঙ্ঘন করি ,
মানবাধীকার তার আর কি দরকার
অধিকারই নাই যার সেকি করবে দিয়ে মানবাধিকার?
আমিই সেই , যে অনিয়মের বিরদ্ধে চলি
আপন স্বার্থেই সে নিয়ম ভেঙে নতুন নিয়মও গড়ি ,
নিয়ম সেতো তার
মোটা মানিব্যাগ ব্যাংক ব্যালান্স আর ক্ষমতা আছে যার ৷
আমিই সেই , যে মানুষ নামে অমানুষ
মুখোশ পড়ে সেজে আছি ভালো একটা মানুষ ,
আমি কুৎসিত একটা লোক
সুন্দর আর পরিপাটি পোষাকে সেজে আছি একজন ভদ্রলোক ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451