বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, বিতর্কিত ছবি ‘পদ্মাবত’ পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে। কোনো রকম সেন্সর ছাড়াই প্রদর্শিত হতে যাচ্ছে ‘পদ্মাবত’-এর এই অবাধ গণপ্রদর্শনী (ইউ সার্টিফায়েড)।
পাকিস্তান সেন্সর বোর্ডের (সিবিএফসি) চেয়ারম্যানের অযাচাইকৃত অ্যাকাউন্ট থেকে জানা যায়, ইতিহাসনির্ভর এই ছবিটি পাকিস্তানে প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে এবং সেটা কোনো রকম সেন্সর ছাড়াই। পাকিস্তান সেন্সর বোর্ডের চেয়ারম্যান মুবাশির হাসান একটি হ্যাশট্যাগ ব্যবহার করে তার ট্যুইটার হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেন।
তবে, ভারতে এই ছবিটি সেন্সর বোর্ড কর্তৃক পাঁচটি পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। এমনকি ছবির নামটিও পরিবর্তন করতে হয়েছে পরিচালককে।
সূত্র : এএনআই