মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
‘‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির
বাংলাদেশ” “ডিম মাংশ-খাটি দুধ, জাতীর মেধা মজবুত” এই স্লোগান
কে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ-
২০১৮ পালন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পরিষদ
চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি
শেষে জিমনেসিয়ামে সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
সহকারি কমিশনার (ভূমি) মেরিনা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। উপজেলা
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা
মোমরেজ আলী, প্রকৌশলী এ.এস.এম শরীফ খান, সমবায় কর্মকর্তা
আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ।
এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।