বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে উন্নয়ন মেলা সমাপ্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠে (১১.১২.১৩
জানুয়ারি) ৩ দিন ব্যাপি শুরু হওয়া উন্নয়ন মেলা শুক্রবার বিকেলে পুরুস্কার
বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার সহ ব্যাপক উৎসাহ উদ্দিপনার
মধ্যদিয়ে সমাপ্তি হয়েছে। সকাল থেকে দর্শনার্থীদের পদচারনায় মুখরিত ছিল
মেলা প্রাঙ্গণ।
উন্নয়ন মেলার সমাপ্তির দিনে সকালে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের
উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে মেলায় অংশগ্রহনকারী
সরকারী বেসরকারীসহ মোট ৬২ টি স্টোলের মধ্যে ৫ টি ক্যাটাগরীতে পুরুস্কার
বিতরণ করা হয়। পুরুস্কার বিতরণ শেষে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে এক
মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী
অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল
কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বড়াইগ্রাম এ্যাডিশনাল
পুুলিশ সুপার খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপারপুর
পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের চেয়ারম্যান
মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,
সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু
তাহির, আব্দুলপুর সরকারি কলেজের প্রভাষক রেশমা এ্যামি, লালপুর থানার ওসি
আবু ওবায়েদ প্রমুখ।
এছাড়াও মেলায় শিক্ষক-শিক্ষার্থী সরকারী বেসরকারী সকল শ্রেণী পেশার মানুষ
উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451