সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে দর্শকদের উপছে পড়া ভীড়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ১৯১ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধিঃ
“উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা
দেশের ন্যায় বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নর্থ বেঙ্গল
সুগার মিল হাইস্কুল মাঠে ৩দিন ব্যাপি শুরু হওয়া উন্নয়ন মেলার আজ ২য় দিন।
আজ (১২ জানুয়ারি) শুক্রবার সকাল থেকেই মেলা প্রাঙ্গনে দর্শনর্থীদের উপস্থিতি ছিলো
চোখে পড়ার মতো। শুক্রবার সরকারী ছুটির দিন হওয়ায় চাকুরীজিবীসহ সকল শ্রেণী পেশার
মানুষরা একটু বিনোদন পেতে শীতের তিব্রতা উপেক্ষা করেই সকাল থেকে পরিবার নিয়ে
মেলা প্রাঙ্গনে ভির জমাতে দেখা যায় অনেক কেই। তারা মেলার বিভিন্ন সরকারী বেসরকারী
স্টোল গুলি ঘুরে ঘুরে পরিদর্শন করে। এবং সরকারী বেসরকারী বিভিন্ন সেবা সম্পর্কে
অবগত হন। পরে বিকেলে সাংস্কৃতি অনুষ্ঠানে বিনোদন মুখি মানুষদের ভীরে মেলা
প্রঙ্গন ছিলো মুখোরিত। সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতি অনুষ্ঠানে রাজশাহী সহ
বিভিন্ন এলাকা হতে আগত শিল্পীরা গান, নৃত্য ও বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন
চিত্র তুলে ধরে মাথলা রাজশাহী গম্ভীরা দলের শিল্পীরা গম্ভীরা গান পরিবেশন করে। এসময়
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, আব্দুলপুর সরকারী কলেজের
প্রভাষক নিগার উম্মে রেশমা এ্যামি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন
ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির
সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451