মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হার দিয়ে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

লক্ষ্য মাত্র ২০৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। দলীয় মাত্র ৩৯ রানে তিন উইকেট হারিয়ে বসে তারা। এর পর আর খুব একটা ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তাই মাত্র ১৩৫ রানে দ্বিতীয় ইনিংস গুটিয়ে নিলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় কোহলিদের।

কেপটাউনে সিরিজের প্রথম টেস্টে ভারত হেরেছে ৭২ রানে। প্রোটিয়া পেসার ভার্নন ফিল্যান্ডার একাই ভারতীয় ব্যাটিংয়ে ধস নামান। তিনি ১৫.৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ রবিচন্দ্রন অশ্বিনের। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে তিনি কিছুটা দৃঢ়তা দেখালে তাঁদের হারের ব্যবধান কিছুটা কমে। তিনি ৮১ মিনিট পিচে থেকে ৩৭ রানের একটা ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক কোহলির। তিনি ২৮ রান করেন। অন্যারা আসা যাওয়ায় ব্যস্ত থাকায় দুই শতকের কিছুটা বেশি রানও টপকাতে পারেনি সফরকারী দলটি।

অবশ্য দক্ষিণ আফ্রিকার উইকেট যে বরাবরই বোলারদের স্বর্গরাজ্য, সেটা আবার প্রমাণিত হয়েছে। কেপটাউনে সিরিজের প্রথম টেস্টে বোলাররাই ছড়ি ঘুরিয়েছেন।

এর আগে ভারতীয় বোলারদের দাপটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মাত্র ১৩০ গুটিয়ে যায়। তাদের এই ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ছিল সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্সের। তিনি করেছেন মাত্র ৩৫ রান।

মোহাম্মদ শামি ও জশপ্রীত বুমরাহ দুজনে তিনটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান। ভুবনেশ্বর কুমার ও  হার্দিক পাণ্ডিয়া পান দুটি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৬৮ রান। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২০৯ রানে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451