মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দীপিকার ‘পদ্মাবতী’ শর্তসাপেক্ষে ছাড়পত্র পেল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে

আপনি চাইলেই এখন সঞ্জয় লীলা বানসালিকে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলতে পারেন। কারণ আক্ষরিক অর্থেই নতুন বছর ‘হ্যাপি’ হতে যাচ্ছে বানসালির। আর সে ব্যবস্থা করে দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।

ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, বেশ কিছু শর্তসাপেক্ষে মুক্তির ছাড়পত্র মিলেছে ‘পদ্মাবতী’ ছবির।

গত ২৮ ডিসেম্বর সিবিএফসির একটি সভায় ‘পদ্মাবতী’ ছবির  ‘আন্ডার অ্যাডাল্ট সার্টিফিকেশন’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের সিনেম্যাটিক আইন ১৯৫২ অনুযায়ী ১২ বছরের নিচে কেউ অভিভাবকের তত্ত্বাবধান ছাড়া ছবিটি দেখতে পাবে না।

এ ছাড়া মুক্তির ছাড়পত্র পেতে হলে ‘পদ্মাবতী’ ছবির নাম পরিবর্তন করে রাখতে হবে ‘পদ্মাবত’। ছবির ডিসক্লেইমারে আনতে হবে পরিবর্তন। সেখানে উল্লেখ করতে হবে এই ছবিতে সতীদাহ প্রথাকে উৎসাহিত করা হচ্ছে না। শর্তের খড়গ নেমে এসেছে ছবির গানের ওপর। সিবিএফসি জানিয়েছে, মুক্তির জন্য ‘ঘুমার’ গানটিতেও পরিবর্তন নিয়ে আসতে হবে।

সিবিএফসির এ সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান প্রসূণ জোশি। এ ছাড়া উপস্থিত ছিলেন সিবিএফসির নিয়মিত সদস্যরা। তবে ঐতিহাসিক কাহিনীভিত্তিক ছবি হওয়ায় ছবিটির পরীক্ষণ কমিটিতে ছিল বিশেষ প্যানেল। আর এই প্যানেলের সদস্যরা ছিলেন উদয়পুরের অরবিন্দ সিং, জয়পুর বিশ্ববিদ্যালয়ের ড. চন্দ্রমণি সিং, অধ্যাপক কে কে সিং। এর আগে সিবিএফসির কাছে বানসালিই আবদার করেছিলেন যে ছবিটির পরীক্ষণের সময় যেন ঐতিহাসিক শিক্ষাবিদদের রাখা হয়।

সিবিএফসি এরই মধ্যে ছবিটির পরিচালক বানসালি এবং প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ কে তাদের শর্তের কথা জানিয়েছে। প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ ও বানসালি তাদের শর্তগুলো মেনেও নিয়েছেন।

দীপিকা পাডুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর অভিনীত ‘পদ্মাবতী’ ছবিটি  মুক্তি পাওয়ার কথা ছিল গত ১ডিসেম্বর। কিন্তু করনি সেনাদের তীব্র আন্দোলনের তোপে পরে মুক্তি পিছিয়ে যায় ছবিটির।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451