বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যদি ফিরে চাও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৪০৪ বার পড়া হয়েছে

যদি ফিরে চাও

কাজী জুবেরী মোস্তাক

যদি আবার কখনো আমার স্পর্শটা চাও ,
বলবো আমি আবার সেই পাটি’টা বিছাও ,
যেখানে শুয়ে শুয়ে চাঁদকে হারাতে দেখেছি মেঘের স্রোতে ৷
যদি আবার কখনো আমায় ফিরে পেতে চাও ,
বলবো আমি সেই সাগরের কাছে ফিরে যাও ,
ঢেউ হয়ে হয়ে আমি ঠিক আছড়ে পড়বো তোমার উলঙ্গ পায় ৷
যদি আবার কখনো আমার ভালোবাসা চাও ,
বলবো আমি সেই ফুলেদের কাছে ফিরে যাও ,
যে ফুলের বিছানাতে বাসর সাজিয়েছিলাম তোমাকে নিয়ে ৷
যদি আবার কখনো আমার কন্ঠ শুনতে চাও ,
তবে বলবো আমি সেই ব্যালকনিতে দাড়াও ,
সেখানে বাতাস হয়ে ফিসফিস করে গান শোনাবো
তোমাকে ৷
যদি আবার কখনো আমার বুকে হারাতে চাও ,
তবে বলবো আমি সেই মাঠে অাবার দাড়াও ,
অবারিত হাতে আকাশ পানে চাও দেখবে হারাবে আমার বুকে ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451