শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় লিগে বল হাতে উজ্জ্বল মিরাজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে খুব একটা উজ্জ্বলতা ছড়াতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ১২ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন রাজশাহী কিংসের এই স্পিনার। ঘরোয়া লংগার ভার্সনের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেটে লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে অন্য রূপে দেখা গেল তাঁকে। খুলনা বিভাগের হয়ে খেলতে নেমে এই তরুণ স্পিনার রীতিমতো নাকাল করে ছেড়েছেন ঢাকা বিভাগের ব্যাটসম্যানদের।

আজ বুধবার বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে ইনিংস গুটিয়ে নেয় ঢাকা বিভাগ। মেহেদী হাসান মিরাজ অনেকটা একাই প্রতিপক্ষ ব্যাটসম্যাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন। তিনি মাত্র ২৪ রান খরচায় সাত উইকেট তুলে নিয়েছেন।

খুলনার বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও বল হাতে ভালোই করেছেন। তিনি ১৬ রানে নিয়েছেন দুটি উইকেট। বাকি উইকেটটি নেন জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক।

ঢাকার এই ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ রকিবুল হাসানের। তিনি করেছেন ২৮ রান। আর শুভাগত হোম করেন ২১ রান। আর অন্যরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন।

জবাবে খুলনা বিভাগ দিনের বাকি সময়ে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৩ রান করে।

আসরে খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। এর আগে পাঁচ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট ঝুলিতে পুরে সবার ওপরে রয়েছে তারা। তাদের পরেই আছে ঢাকা বিভাগ। তারা ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তাই বলাই যায় আসরের শিরোপা রেসে খুলনা বেশ এগিয়ে রয়েছে। এই ম্যাচ জিতলেই শিরোপার উল্লাস করবে তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451