মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার
ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে হাফিজুর রহমানের নিজ ঘরের
মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে সমস্ত ঘরে ছড়িয়ে
পরে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা
হয়। তবে এতে তার ঘরে থাকা নগত প্রায় ৫০ হাজার টাকা, দেড় বিঘাজমির
ধানসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। অগ্নিকান্ডে ২ লক্ষ ৫০ হাজার টাকার
ক্ষতি হয়েছে বলে দাবি করেন ঘরের মালিক হাফিজুর রহমান ।