সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে হাঁস ধান খাওয়াকে
কেন্দ্র করে সংঘর্ষে নারী সহ ৭ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে
তাড়াশ সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত কাল বুধবার
উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামে । গ্রাম বাসি সুত্রে
জানা গেছে, ওই গ্রামের বাবলু মিয়ার ১৫-২০ টি হাঁস একই গ্রামের
লাবুর জমির পাকা রোপা -আমন ধান খায়। এ নিয়ে কথা কাটা কাটির এক
পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হাঁসের মালিক বাবুরের স্ত্রী
মিনা খাতুন (৩৫) ,প্রতিবেশী আক্কাছ আলী পুত্র নজরুল (৫৫), আক্কাছের স্ত্রী
হাসিনা (৫০) ও আব্দুর রাজ্জাক (৬৫) সহ ৭ ব্যক্তি গুরুতর আহত হয়। এ ব্যাপারে
তাড়াশ থানার ওসি মুনজুর রহমান বলেন,বিষয়টি শুনেছি । অভিযোগ পেলে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।