বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাড় শক্ত করতে যে পাঁচ খাবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩৯৩ বার পড়া হয়েছে
হাড় শক্ত করতে যে পাঁচ খাবার

হাড় শক্ত রাখতে দুটো উপাদান বেশি প্রয়োজন। সেগুলো হলো ক্যালসিয়াম ও ভিটামিন ডি। ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। আর ভিটামিন ডি ক্যালশিয়ামের শোষণ বাড়ায় এবং হাড় ভালো রাখতে উপকার করে। তাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা প্রয়োজন।

হাড় শক্ত করতে সাহায্য করবে এমন কিছু ক্যালসিয়াম ও ভিটামিন ডি-সমৃদ্ধ খাবারের নাম জানিয়েছে জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. দই

দই ক্যালসিয়ামের ভালো উৎস। এর মধ্যে ভিটামিন ডি-ও পাওয়া যায়। এটি হাড় ও জয়েন্টকে শক্ত রাখার জন্য অন্যতম একটি খাবার।

২. দুধ

দুধ ক্যালসিয়ামের অন্যতম উৎস। আট আউন্স ফ্যাট ফ্রি দুধ দৈনিক ক্যালসিয়ামের চাহিদার ৩০ ভাগ পূরণ করে।

৩. ডিম

ডিমের মধ্যে রয়েছে ছয় ভাগ ভিটামিন ডি। এটি ডিমের কুসুমের মধ্যে থাকে। ডিম খেলে হাড়ের শক্তি বাড়ে।

৪. সারদিন ও স্যামন

এসব মাছ ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ভালো উৎস। এগুলো হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে।

৫. পালং শাক

আপনি দুধ বা দুধজাতীয় খাবার খেতে না চাইলে ক্যালসিয়াম পাওয়ার জন্য পালং শাক খেতে পারেন। এক কাপ রান্না করা পালং শাকে দৈনিক ক্যালসিয়ামের চাহিদার ২৫ ভাগ পূরণ করে।

ক্রিতজ্ঞ/এন টি ভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451