শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুব দল পাকিস্তানকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৪৫২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

যুব এশিয়া কাপের সেমিফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ যুব দল। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে তাদের শুরুটা খুব একটা ভালো না হলেও শেষ পর্যন্ত ভালো সংগ্রহই গড়েছে। প্রতিপক্ষের সামনে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের দল।

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরের কিনারারা একাডেমি ওভালে দলীয় ৫১ রানের মথায় ওপেনার নাইম শেখর উইকেট হারিয়ে বসে। তিনি তখন মাত্র ১৪ রান করেছিলেন। এর পর দৃঢ়তা দেখান আরেক ওপেনার পিনাক ঘোষ। ৮২ রানের দারুণ একটি ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথ দেখান। ৯৩ বলে আটটি চার ও এক  ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি।

পরে সাইফ হাসান ৬১ ও আফিফ হোসেন ৫১ রানের চমৎকার দুটি ইনিংস খেলেন।

জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬.৫ ওভারে ১২৫ রান তুলেছে। তারা উইকেট হারিয়েছে চারটি। বাংলাদেশের পক্ষে কাজী অনিক, আফিফ হোসেন ও শাখাওয়াত হোসেন একটি করে উইকেট নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451