মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪জন নিহত, আহত-৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪৩৩ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ ৪ জন নিহত এবং অন্তত ৬ জন আহত
হয়েছে। এর মধ্যে নাটোর বগুড়া সড়কের সিংড়ায় যাত্রিবাহি বাস ও মাইক্রোবাসের
মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার
দিকে নাটোর-বগুড়া সড়কে সিংড়া উপজেলার সেরকোল পাঁচবাড়িয়া এলাকায় এই
দুর্ঘটনাটি ঘটেছে। অপরদিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায়
যাত্রিবাহি বাস থেকে পড়ে একজন নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয়
জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
নাটোর ফায়ার স্টেশনের রিডার মিজানুর রহমান জানান, সিংড়া উপজেলার পাঁবাড়িয়া
এলাকায় বগুড়াগামী যাত্রিবাহি হৃদয় পরিবহনের সাথে বিপরীতমুখী মাইক্রেবাসের সংঘর্ষ
হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রো চালক (অজ্ঞাত) মারা যায়। আহতদের মধ্যে ৭ জনকে উদ্ধার
করে নাটোর সদর হাসপাতালে ভর্তি নেওয়ার সময় শিশু সহ আরও দুই জনের মৃত্যু হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে সিংড়ায় অবস্থানরত তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী
(আইসিটি) জুনাইদ আহমেদ পলক ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার তৎপরতা তদারকি
করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান,আহতদের নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। আহতদের নাটোর সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আবুল কালাম
আজাদ দুটি পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451