শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী কিং সভালো অবস্থায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে দারুণ দল গড়েছে রংপুর রাইডার্স। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামদের মতো তারকাদের ভিড়িয়েছে দলটি। এ ছাড়া মাশরাফি বিন মুর্তজার মতো সফল অধিনায়কও রয়েছেন দেশের সর্ব উত্তরাঞ্চলের ফ্যাঞ্চাইজিটিতে। পঞ্চম আসরের প্রথম দিনই মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী দলটি। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে মাশরাফির দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে দুই উইকেট হারিয়ে রাজশাহী কিংসের সংগ্রহ ৬৬/২। রনি তালুকদার ৪১ ও মুশফিকুর রহিম ২ রানে ব্যাটিং করছেন।

এর আগে ম্যাচের দ্বিতীয় ওভারেই মুমিনুল হককে ফেরান সোহাগ গাজী। এরপর অবশ্য ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী। দ্বিতীয় উইকেটে লুক রাইট ও রনি তালুকদার যোগ করেন ৪৯ রান। এতে রাইটের অবদান মাত্র ১১ রান। দলীয় ৬১ রানে লুক রাইটকে ফেরান নাজমুল ইসলাম অপু।

বিপিএলে দারুণ ভারসাম্যপূর্ণ দল নিয়ে নামছে রাজশাহী কিংসও। ড্যারেন স্যামি, মুশফিকুর রহিম, মুমিনুল হক, জেমস ফ্রাঙ্কলিন রয়েছেন দলটিতে। চোখ বন্ধ করেই বলা যায়, বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটিও দারুণ উত্তেজনা ছড়াবে।

রংপুর রাইডার্স একাদশ : জনসন চার্লস, শাহরিয়ার নাফীস, রবি বোপারা, ডেভিড উইলি, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান ও লাসিথ মালিঙ্গা।

রাজশাহী কিংস একাদশ : লুক রাইট, লেন্ডল সিমন্স, জেমস ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, সামিট প্যাটেল, ফরহাদ রেজা, রনি তালুকদার ও নিহাদ উজ জামান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451