মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
জেলা খানায় নিহত জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত ও আলোচনা সভা সহ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নাটোরের লালপুরে জেল হত্য দিবস পালন
করেছে উপজেলা আওয়ামীলীগ।
আজ শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গোপালপুর
কড়ইতলায় জেলা হত্যা দিবস উপলক্ষে দোয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর
সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-
বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতারের সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
ইসাহাক আলী, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কাওছার, সাংগঠনিক
সম্পাদক খায়রুল বাশার ভাদু, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক
অধ্যাপক আমজাদ হোসেন, সাংসদ পুত্র ইঞ্জিনিয়ার সাফিনুর রহমান পল্লব,
লালপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সাত্তার হিরু, কামরুজ্জামান
লাভলু, ফিরোজ আল হক ভুঁইয়া প্রমুখ।
সভা শেষে জেল খানায় নিহত জাতীয় ৪ নেতার রুহের মাগফেরাত কামনা করে
বিশেষ মোনজাত করা হয়।