মোঃ রুহুল আমীন আত্রাই প্রতিনিধি:
যৌতুক দাবিতে মারপিট এবং গর্ভের সস্তান নষ্ট করার অভিযোগে দায়ের করা
মামলায় রানীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকি আমীন
টেমসকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় আত্রাই থানা পুলিশ রানীনগর বাজার এলাকা থেকে তাকে
আটক করে। আটক জাকি আমিন জেমস রানীনগর বাজারের মৃত আমজাদ
মাষ্টারের ছেলে।
মামলার তদন্ত কারী কর্মকর্তা ও আত্রাই থানার এসআই ফিরোজ মিয়া মামলার
এজাহার সূত্রে জানিয়েছেন, আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের জহুরুল ইসলাম
বুলুর মেয়ে জাকিয়া সুলতানা বর্নালী ২০০২ সালে বিয়ে করেন রানীনগর
পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকি আমিন টেমসকে।
ঠিকাদারী ব্যবসা নামে বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে
বর্নালীকে মারপিটসহ নানা ধরনের নির্যাতন করেন জাকি আমিন। বাধ্য
হয়ে কয়েক কিস্তিতে বর্নালীর পিতার বাড়ি থেকে বিভিন্ন তারিখে ৮ লাখ
এনে দেন স্বামীকে।
কিছু দিন পরেই আবার ১০ লক্ষ টাকার দাবিতে শারীরিক ও মানষিক ভাবে
নির্যাতন করে এক বস্ত্রে বাড়ী হতে বের করে দেয় এবং তালাক প্রদান করে।
গত ২৪/০৭/২০০৯ তারিখে নিজে ভুল স্বীকার করে পূণরায় বর্ণালীকে স্ত্রী রুপে
গ্রহন করে ঘর সংসার করতে থাকাবস্থায় ঐ একই কায়দায় যৌতুকের ১০ লক্ষ টাকা
দাবি করলে বর্ণালী দিতে অস্বীকার করায় গত ০৬/০৭/১৭ ইং তারিখ শারীরিক ও
মানষিক ভাবে মারপিট ও নির্যাতন করে চুলের মুটি ধরে বর্ণালীর সারা শরীর ও
তল পেটে সজোরে লাথি মারিলে মাটিতে পরে যায় এবং প্রবল বেগে রক্তক্ষরণ হতে
থাকে। পরে অন্যের সহযোগীতা নওগাঁ জেলায় একটি ক্লিনিকে
চিকিৎসায় সুস্থ হলেও গর্ভের ৩ মাসের সস্তান নষ্ট হয়ে যায়। বর্ণালী
পিতার আছে থাকায় মোবাইল ফোনে শিক্ষক জাকি আমিন বিভিন্ন হুমকি
দিয়ে যাচ্ছে।
ফলে গর্ভের সস্তান নষ্ট এবং যৌতুক দাবিতে মারপিটের ঘটনায় গত
২৭.০৯.১৭ তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নওগাঁর
নিকট জাকিয়া সুলতানা বর্ণালী মামলা করেন। মামলার ৩২০/সিআর/২০১৭
এবং না ০৩.১৬৩/১৭ জিআর।
এ ব্যাপারে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন সত্যতা
স্বীকার করে বলেন, জাকি আমিন টেমসকে আটক করে আজ নওগাঁ জেল হাজতে
প্রেরণ করা হয়েছে।