বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেসির বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ২৫৫ বার পড়া হয়েছে
মেসির বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

স্পোর্ট ডেস্কঃ এই প্রজন্মের দুই সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দু’জনের মধ্যে কে সেরা? এই নিয়ে দ্বিধাবিভক্ত গোটা ফুটবল বিশ্ব। বিভক্ত হওয়াটাও স্বাভাবিক। কারণ, আজ রোনালদোর রেকর্ড ভাঙছেন মেসি তো কাল ঘটছে ঠিক উল্টোটা। এরই ধারাবাহিকতায় খুদে জাদুকরের একটি বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিআরসেভেন।গেল মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ৪২ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতাসূচক গোল এনে দেন রোনালদো। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় নিষ্প্রাণ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

তবে রিয়ালের হয়ে সমতাসূচক গোল করেই নতুন কীর্তি গড়েছেন রোনালদো। এই নিয়ে ২০১৭ সালে তার আন্তর্জাতিক গোল হলো ২৬টি। অতীত ইতিহাসে আর কোনো খেলোয়াড়ই তা করতে পারেননি।আগে এই রেকর্ডটি ছিল লিওনেল মেসির দখলে। ২০১২ সালে ২৫ আন্তর্জাতিক গোল করে রেকর্ডটি গড়েন ফুটবলের বরপুত্র। অবশ্য ২০১৩ সালেই সেই কীর্তিতে ভাগ বসান পর্তুগিজ উইঙ্গার। এবার তা একক কর্তৃত্বে নিয়ে নিলেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।সামনে চ্যাম্পিয়নস লিগে তিনটি ও ফিফা ক্লাব বিশ্বকাপে দুটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সঙ্গত কারণে এই ব্যবধানটা আরো বাড়ানোর সুযোগ থাকছে রোনালদোর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451