শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কবরী জমিদার বাড়ির মেহেরুন্নেসার চরিত্রে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৩২৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর চলচ্চিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী কবরী সারওয়ার। ২৫ সেপ্টেম্বর থেকে রংপুরের লালমনিরহাটে শুরু হয়েছে চলচ্চিত্র ‘মন দেব মন নেব’। ছবিটি পরিচালনা করছেন রবিন খান। রংপুরের জমিদার পরিবারের বয়স্ক নারী মেহেরুন্নেসা চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন কবরী। এরই মধ্যে এক সপ্তাহ ছবির শুটিং করেছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও পাঁচদিন শুটিং করবেন তিনি।

ছবির পরিচালক রবিন খান বলেন, “আজ লালমনিরহাটে একটি ইটের ভাটায় শুটিং করছি। ছবির শেষ মারামারির দৃশ্যে শুটিং হচ্ছে এখন, আশা করি আগামী ২৫ তারিখ পর্যন্ত শুটিং করলে ক্যামেরা ক্লোজ করতে পারব। শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহিয়া মাহি, শিবলী নওমান, বড়দা মিঠু ও ফাইটাররা। আগামীকাল থেকে শুটিং করবেন কবরী ম্যাডাম।’

রবিন আরো বলেন, “আমার ছবির গল্পটা রংপুরের লালমনিরহাটের একটি জমিদার বাড়িকে কেন্দ্র করে। সেই জমিদারের জমিদারি এখন নেই কিন্তু এখনো সেই বাড়ির প্রতাপ এলাকাজুড়ে। বাড়ির কর্তা, ছবির হিরোর দাদি মেহেরুন্নেসা চৌধুরী। সারা এলাকার মানুষ উনাকে সম্মান করেন। ব্যক্তিত্ব সম্পন্ন এই চরিত্রে অভিনয় করছেন কবরী ম্যাডাম।”

কবরীকে নিয়ে রবিন আরো বলেন, “আমার গল্পে কবরী ম্যাডামের মতো একজন শক্তিশালী অভিনেত্রীই প্রয়োজন ছিল, আমার এই গল্পটার জন্য। প্রথম থেকেই আমি উনাকে চিন্তা করেছি। উনার সঙ্গে কথা বলার পর গল্পে উনার চরিত্রটা শুনে রাজি হয়েছেন এই ছবিতে কাজ করার জন্য। এরই মধ্যে ম্যাডাম সাতদিন শুটিং করেছেনও।”

ছবির কাজ কবে শেষ হবে জানতে চাইলে রবিন বলেন, “এরই মধ্যে ছবির কাজ গুছিয়ে নিয়েছি। এভাবে কাজ করতে পারলে আশা করি, আগামী ২৫ তারিখ ক্যামেরা ক্লোজ করতে পারব।”

‘মন দেব মন নেব’ ছবিতে কবরী সারোয়ার ছাড়াও অভিনয় করছেন মাহিয়া মাহি ও শিবলী নওমান। ২০১৭ সালের ২০ জানুয়ারি ‘তুখোড়’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নওমানের। ওই ছবিতে তিনি কলকাতার নায়িকা রাতশ্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451