বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে আধিপত্য বিস্তার করতে গুলি করে যুবককে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ২০৭ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের সিংড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে হামিদুল ইসলাম নামে
এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত
দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার লালোর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা
ঘটে। নহত হামিদুল ইসলাম চামারী ইউনিয়নের দড়ি মহিষমারী গ্রামের
নেকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার
চামারী ইউনিয়নের মহিষমারী সরকারপাড়ায় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
এসময় মহিষমারী কাচারীপাড়ার রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুপুর
১টার দিকে পাশের লালোর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পাকা রাস্তায় আবার
ওই দুই পক্ষের দুটি মোটরসাইকেল আরোহীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা
ঘটে। এসময় হামিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং কালিনগর
গ্রামের নাহিদ হোসেন গুলিবিদ্ধ হন। আহত নাহিদ হোসেনকে নাটোর
আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সিংড়া থানা পুলিশ লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে
পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, নিহত এবং আহতরা সকলেই বিভিন্ন মামলার পলাতক
আসামি। এরা এলাকায় বসবাস করে না। হঠাৎ এলাকায় এসে নানা অঘটন
ঘটিয়ে আবার আত্মগোপনে চলে যায়।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে
কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451