শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

গোলাম,সারোয়ার নওগাঁ,প্রতিনিধি: নওগাঁয় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৬’ চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ জিলা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে চুড়ান্ত খেলায় ছেলে গ্রুপের শৈলগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে কাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়ে গ্রুপের দুবলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে কাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা, হাঁসাইগাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় প্রায় সহ¯্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451