মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

অনুমতি দিলাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৪০৩ বার পড়া হয়েছে

অনুমতি দিলাম

কাজী জুবেরী মোস্তাক
অনুমতি দিলাম তোমাকে ,
ইচ্ছা হলেই পোস্টমর্টেম করতে পারো
হৃদয় কেটেকুটে চৌচির করতে পারো ,
প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গই কেটেকুটে দেখো
শিরা উপশিরায় এখনো তুমিই আছো ,
এরা তোমার আরাধনা করছে এখনো ৷
অনুমতি দিলাম তোমাকে ,
ইচ্ছা হলে আমাকে শুলে চড়াতে পারো
কিম্বা এই বুকে তীর বিদ্ধ করতে পারো ,
তবু তোমারই আরাধনা করবো আরো
আমার নিঃশ্বাসে তুমিই চলাচল করো ,
হৃদয়েতে সেওতো তুমিই বিচরণ করো ৷
অনুমতি দিলাম তোমাকে ,
যেখানে ইচ্ছা তুমি চলে যেতে পারো
শুধু আমার শেষকৃত্যে একবার এসো ,
আমি পাথর চোখে তোমাকে দেখবো
আর নিজ হাতেই চিতায় আগুন দিও ,
সে আগুনেও যে তোমার স্পর্শ পাবো ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451