শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও মোঃ মোখলেছুর রহমান নির্বাচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোখলেছুর রহমান
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-
২০১৭ এ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত
হয়েছেন।
গত মঙ্গলবার (৩ অক্টোবর ) রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে
বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি ইউএনও পদে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ
উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। এর আগে তিনি প্রথমে উপজেলা ও জেলা
পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয়ে এখন রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হন।
আত্রাই উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাজশাহী
বিভাগীয় নির্বাচন কমিটি বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে
তাকে নির্বাচিত করেন। গত মঙ্গলবার তাকে বিভাগের শ্রেষ্ঠ নির্বাহী অফিসার
হিসাবে নির্বাচিত করা হয় বলে তথ্যটি নিশ্চিত করেন আত্রাই উপজেলা নির্বাহী
অফিস।
এ খবরে সোশ্যাল মিডিয়ায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।
ইউএনও’র এ সম্মান অর্জনে তারাও গর্বিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোখলেছুর রহমান ইতোপূর্বে শ্রেষ্ঠ
উপজেলা পরিষদ মনোনীত হয়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়ে
ছিলেন।
সূত্রমতে জানা গেছে, ২০১৫ সালের ৭ নভেম্বরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা
হিসাবে যোগদান করেন মোঃ মোখলেছুর রহমান। যোগদানের পর থেকে শিক্ষা, বেকারত্ব
দুরীকরণ, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডসহ সকল
ক্ষেত্রে আমূল পরির্তন আনয়নে অকান্ত পরিশ্রম করে যাচ্ছে তিনি।
গত ১বছর ১০ মাসে শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করে আত্রাই উপজেলায় তিনি ব্যাপক
পরিবর্তন এনেছেন। বিভিন্ন বিদ্যালয়ে মনিটরিং ব্যবস্থার কারণে ঝরে পড়া রোধ,
শিক্ষার্থিদের শিক্ষা উপকরণ বিতরণ, মিড-ডে মিল কার্যক্রম, মা সমাবেশ, কাব স্কাউট
সম্প্রসারণসহ ব্যতিক্রমীর সফল উদ্যোক্তাসহ প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে
বিশেষ অবদান রাখায় তাকে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা
নির্বাচিত করা হয়।

এ ব্যাপারে ইউএনও মোঃ মোখলেছুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় সকলকে অনেক ধন্যবাদ
জানিয়ে বলেন, আত্রাই এর মত একটি প্রত্যন্ত এলাকায় আমরা চেষ্টা করেছি পরিবর্তন
আনার। কিছুটা হয়ত: পারা গেছে। ইতিমধ্যে তার সুফল ভোগও শুরু হয়েছে। আর ভালই
লাগল এই ভেবে যে সম্মানিত স্যারেরা স্বীকৃতি দিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451