মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবহের হাত
থেকে রক্ষা পেল ৮ম শ্রেণী পরুয়া কিশরী মাছুরা খাতুন ।
সে উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত মাসুম মীরের মেয়ে । মাছুরা
বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে মাছুরার বিবাহের
প্রস্তুতি চলছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী
অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ বড়াইগ্রাম থানার
পুলিশ নিয়ে মাছুরার বাড়িতে অভিযান চালিয়ে মাছুরার বিবাহ বন্ধ করেন।
এ সময় ১৮ বছরের পূর্বে মেয়ের বিয়ে দিবেনা মর্মে মাছুরার মা নাছিমা
বেগম মুচলেকা দেন। এ সময় ইউপি চেয়ারম্যান মোমিন আলী, ইউপি
সদস্য সাইফুল ইসলামসহ নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।