শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে ভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় আটক ৫ জন , এসপির ঘটনাস্থল পরিদর্শন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২০৭ বার পড়া হয়েছে

 

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ভ্যান চালক মোয়াজ্জেম হোসেন (৪০) এর হাত-পা ও
গলা বাধা লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার লাশ উদ্ধারের পর ওইদিন বিকেলে এক জন এবং রাতে আরও চারজনকে আটক করা
হয়। আটককৃতরা হলো উপজেলার রহিমানপুর গ্রামের মুনছুরের ছেলে বিদ্যুৎ (৪১),
জামনগরের রওশনগীরী পাড়ার আবুলের ছেলে সরওয়ার (৩৫), নূরপুর মালঞ্চির শামসুদ্দিনের
ছেলে ফারখ (৩৮), একই গ্রামের মৃত দুলালের ছেলে পলাশ (৩৭) এবং কুঠি
বাঁশবাড়িয়া গ্রামের আমিনুদ্দিনের ছেলে আমিরুল (৩২)। এদিকে বুধবার
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয়
তালুকদার । তবে এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত কোন মামলা হয়নি।
প্রসঙ্গত, উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে
ভ্যানচালক মোয়াজ্জেম হোসেন (৪০) সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। রাত
সাড়ে নয়টার দিকে তমালতলা মোড় থেকে তিনি কয়েকজন যাত্রী নিয়ে
বাঁশবাড়িয়ার দিকে যান। এরপর আর ফিরে আসেননি। পরদিন মঙ্গলবার দুপুরে
স্থানীয়রা তার বাড়ি থেকে কিছু দূরে মল্লিকপুর মোড়ের পাশের লিচু বাগানে
একজোড়া স্যান্ডেল দেখে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘাসের উপরে
টানা-হেঁচড়ার চিহ্ন দেখে পাশের বড়াল নদীতে খুঁজাখুঁজির এক পর্যায়ে মরদেহ
দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ গায়ের শার্ট-লুঙ্গি ছিঁড়ে দড়ি বানিয়ে তার
গলা, হাত-পা পিঠমোড়া দিয়ে বাধাবস্থায় মরদেহ উদ্ধার করে ।
বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে
আটক করা হয়েছে। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451