সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বন্যা দুর্গতদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে
সিংড়া উপজেলা শিল্প ও বণিক সমিতি। শনিবার সকালে বণিক সমিতির
নেতৃবৃন্দ বন্যার্তদের সাহায্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
পলকের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সিংড়া
উপজেলা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারণ
সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মাহফুজুর
রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।
বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল
ফেরদৌস বলেন, আত্রাই নদীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে
খোঁজ-খবর নেয়া থেকে শুরু করে সার্বিক সহযোগিতার কাজ করে যাচ্ছে
সিংড়া উপজেলা শিল্প ও বণিক সমিতি। বন্যা পরবর্তীও তাদের সহযোগিতা
অব্যাহত থাকবে বলে জানান তিনি।