সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ার আত্রাই ও গুড় নদী পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার
ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী জনগণের মধ্যে আতঙ্ক
বিরাজ করছে। তীরবর্তী এলাকার প্রায় ৫’শতাধিক বাড়ি-ঘরে পানি প্রবেশ
করেছে। এদিকে নতুন করে শুক্রবার সকালে সিংড়া পৌর এলাকার নিংগইন,
গোডাউন পাড়া, চক সিংড়া প্লাবিত হয়েছে। তাছাড়া আত্রাই নদীর পানি
ভয়াবহ আকার ধারণ করায় সিংড়া পৌর শহরের বাজার এলাকার পানি
নিষ্কাশনের ড্রেন দিয়ে উল্টো বাজারেই প্রবল বেগে পানি ঢুকতে শুরু
করেছে। এতে পৌর শহর ডুবে যাওয়ার আশংখা দেখা দিয়েছে।
বিশেষ করে সিংড়া সিংড়া-টু- বলিয়াবাড়ি ৩ কিলো মিটার মূল পাকা
সড়ক ডুবে (মাঝ খানে) যোগাযোগ বিছিন্ন হওয়ায় ওই এলাকার ১৫
গ্রামের প্রায় ৫০ হাজার লোকের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলা
প্রশাসন এবং নাটোর সড়ক ও জনপদ বিভাগ বালির বস্তার বাঁধ দিয়ে রাস্তা
রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নাটোর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম
জানান, সিংড়া উপজেলার বলিয়াবাড়ি এলাকায় ৩ কি: মি: সড়ক ক্ষতিগ্রস্থ
হয়েছে। তিনি সার্বক্ষণিক ওই রাস্তা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল
আহসান, বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৫৫ সে:মি ওপর
দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি মহোদয়ের নির্দেশনা
মোতাবেক ৪’শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে প্রায় ২৬ টি সুতিজাল পানি
প্রবাহে বাধাগ্রস্থ করছে। সেগুলো অপসারনের পদক্ষেপ গ্রহণ
করেছেন।