মোঃ রুহুল আমীন,আত্রাই প্রতিনিধি:
যথাযথ যোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধোয় নওগাঁর আত্রাইয়ে জাতীর জনক
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক শোক র্যালী বের
হয়ে উপজেলার গুরুত্ব সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী
অফিসার মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
এসময় উপস্থিত থেকে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জয়া মারীয়া
পেরেরা, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদোজা, উপজেলা প প
কর্মকর্তা ডাঃ মোর্শদ মোঃ মনিরুজ্জামান, উপজেলা উপজেলা আ্য়ঁড়ঃ;লীগ
সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা
বাদল, মুক্তিযোদ্ধা কমান্ডার আকতারুজ্জামান, প্রধান শিক্ষক আবুহেনা
মোস্তফা কামান, সনৎ কুমার প্রামানিক,আমাদের সময় প্রতিনিধি
সাংবাদিক রুহুল আমীন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার
তুলে দেন।