শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেখ জামালের ঘামঝরানো জয় বিজেএমসির বিপক্ষে !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ২৫৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক , 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। অবশ্য দুর্বল বিজেএমসির বিপক্ষে এই জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। এই ম্যাচে কোনোমতে ১-০ গোলে জিতেছে তারা।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামালের জয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড নুরুল আবসার। ম্যাচের ৫৪ মিনিটে লক্ষ্য ভেদ করেন তিনি আলী হোসেনের ক্রসে বল পেয়ে চমৎকার প্লেসিং শটে।

প্রবল বৃষ্টির কারণে মাঠ ছিল বেশ ভারি। তাই খেলায় ছিল না খুব একটা গতি। তারপরও অতিকষ্টে তিন পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা।

আসরে এর আগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করেছিল বিজেএমসি। আর শেখ জামাল নিজেদের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করে।

এই জয়ের সুবাদে দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট ঝুলিতে পুরেছে শেখ জামাল। আর সমান দুই ম্যাচ থেকে বিজেএমসি পেয়েছে মাত্র এক পয়েন্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451