সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে:
সিরাজগঞ্জে তাড়াশে পানি প্রবাহের মুখে প্রভাবশালীদের
বাঁশ,টিন.তালাই.তালের পাতা দিয়ে বেড়া পাতা সুতিজাল উচ্ছেদে ঝটিকা
অভিযান চালিয়েছেন স্থানীয় প্রশাসন। এ অভিযানে তাড়াশ উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মনসূর উদ্দিনের নেতৃত্বে
ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে উপজেলার সেরাজপুর ও কাস্তা সরকারী ক্যানেলে
পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে ৩টি সুতিজাল উচ্ছেদ করে পুড়ে দিয়েছে।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মুহাম্মদ মনসূর উদ্দিন জানান, ঐতিহাসিক চলনবিল মৎস্য ভান্ডার খ্যাত ।
প্রতিবছরের ন্যায় চলনবিলের তাড়াশে ও গুমাণি নদী এলাকার অবৈধ সুতিজাল ও
বাঁশের বেড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরোও জানান, মূলত
চলনবিলে সুতিজাল পেতে আর্থিক সুবিধা নিতে এসব ব্যক্তি পানি
নিষ্কাশনের পথ রুদ্ধ করে মাছ ধরছেন। ফলে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের
রোপন কৃত ধান ও ধানের চারা ডুবে জাচ্ছেন। তাই তাড়াশ উপজেলা নির্বাহী
অফিসারের নির্দেশে ভ্রাম্যমান আদালতে ৩ টি সুতি জাল আটক কওে পুরিয়ে
ধংশ করে পানি চলাচলের ব্যবস্থা কওে দেওয়া হয়েছে।