সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে প্রতিপক্ষের হামলায় চার ভাইবোন জখম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

মো. আখলাকুজ্জামান, স্টাফ রিপোর্টার:

নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার

সকালে  প্রতিপক্ষের হামলায় শুকুর আলীর দুই ছেলে ও দুই মেয়ে গুরুতর জখম হয়েছে। এ ঘটনায়

শুকুর আলী বাদী হয়ে গুরুদাসপুর থানায় প্রতিপক্ষ বাছেদ সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বৃ-চাপিলার শুকুর আলী ও বাছেদের মধ্যে

জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সোমবার সকাল ৯টার দিকে

প্রতিপক্ষ বাছেদ ও হারেজের নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে

শুকুর আলীর বাড়িতে হামলা চালিয়ে তার দুই ছেলে সলেমান (৪০) ও জমির উদ্দিন (৩০) এবং দ্ধুসঢ়;ই

মেয়ে মার্জিয়া বেগম (২৭) ও হালিমন বেগম (২৩) কে কুপিয়ে গুরুতর জখম করেছে। এছাড়াও

তারা বিরোধপূর্ণ শুকুর আলীর বাড়ি সংলগ্ন পুকুরটির পাড় কেটে দখল করে। আহতরা গুরুদাসপুর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে শুকুর আলী গুরুদাসপুর থানা অভিযোগ দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ দিলীপ

কুমার দাস বলেন, বাছেদ সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দ্রুত

আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451