মো. আখলাকুজ্জামান, স্টাফ রিপোর্টার:
জাতীয় মৎস্য সপ্তাহের শুরুতেই নাটোরের গুরুদাসপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গণমাধ্যম
ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
‘মাছ চাষে গরবো দেশ- বদলে দেব বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায়
উপজেলা মৎস্য অফিস কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিমের
সভাপতিত্বে অনুষ্টিত ওই মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা ছাড়াও গণমাধ্যম ব্যাক্তিত্ব
চলনবিল প্রেসক্লাবের সভাপতি ও নাটোর কন্ঠ সম্পাদক অধ্যাপক আত্ধসঢ়;হার হোসেন এবং
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম আলী আক্ধসঢ়;কাছ বক্তব্য রাখেন।