মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি.
অবশেষে নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী ও সোনাপুর গ্রামের বিদ্যুৎ
সংযোগ প্রত্যাশীরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংযোগ দেওয়ার নামে
চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখান করে অবিলম্বে গ্রাম দুইটিতে দ্রুত
বিদ্যুৎ সংযোগের দাবী জানিয়েছেন।
ভুক্তভোগী কুমারখালীর বিদ্যুৎ প্রত্যাশীর পক্ষে আলহাজ জমশেদ আলীর সভাপতিত্বে
বিদ্যুৎ প্রত্যাশীদের আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় ‘গোলাম আলীর মোড়ে’
আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি নিজেই।
অন্যান্যের মধ্যে বিদ্যুৎ প্রত্যাশী মোহাম্মদ আলী, আবুল হোসেন, কামাল
হোসেন, আব্দুর রহিম, মোশারফ হোসেন, আলাউদ্দিন, মাজেদ আলী, আমিরুল,
ময়নাল, আয়নাল, আব্দুর রহিম, আবু মুসা, ইব্রাহিম, জহির উদ্দিন, আবু সাঈদ
এবং সোনাপুরের ওমর ফারুক, রফিকুল ইসলাম, মজিবর রহমান, পারুল খাতুন ও
মনোয়ারা খাতুনসহ উপস্থিত সকল বিদ্যুৎ গ্রাহক উল্লেখ করেন, তারা অভিযুক্ত
মসলেম আলীর কাছে বিদ্যুৎ সংযোগ নেওয়ার ব্যাপারে কোন টাকা পয়সা দেননি।
টাকা দেওয়ার অভিযোগটি ষড়যন্ত্রমূলক বলে সংবাদ সম্মেলনে দাবী করেন। ওই
সমাবেশে অভিযুক্ত মসলেম আলী উপস্থিত থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য
নয় বলে দাবী করে বলেন, গ্রামের কতিপয় ব্যক্তি ইর্ষান্বিত হয়ে রাজনৈতিক ও
সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এধরনের অপপ্রচার চালানো হয়েছে
তার বিরুদ্ধে।
উল্লেখ্য- প্রায় দেড় বছর আগে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের বিশেষ বরাদ্দের
আওতায় কুমারখালী ও সোনাপুর গ্রামে বিদুৎ সংযোগের লাইন টানা হয়।
সংযোগের সকল প্রক্রিয়া শেষও হয়েছে। কিন্তু সম্প্রতি মসলেম মোল্লার বিরুদ্ধে
বিদ্যুৎ সংযোগের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এনিয়ে
বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে এসংক্রান্ত সংবাদ ছাপা হয়। একারনে ওই
দুইটি গ্রামে বিদ্যুৎ সংযোগে বিলম্বিত হচ্ছে। এ কারনে ওই দুইটি গ্রামের
১৫১ জন গ্রাহক অপপ্রচাররের বিরুদ্ধে প্রতিবাদ করে দ্রুত বিদ্যুৎ সংযোগের
দাবী জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করেন।।#