শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম দেখাতেই প্রিয়াঙ্কার প্রেমে পড়েছিলেন রক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৪৮৫ বার পড়া হয়েছে

প্রিয়াঙ্কা চোপড়াকে প্রথম দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন ডোয়েন জনসন। তার কাছে সেটা ছিল, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’—অকপট স্বীকারোক্তি করলেন ডোয়েন। সদ্য মুক্তি পেয়েছে ডোয়েন জনসন, প্রিয়াঙ্কা চোপড়া, জ্যাক ইফরন অভিনীত অ্যাকশন, কমেডি ছবি ‘বেওয়াচ’। ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা।
শুধু প্রথম দেখাতে প্রিয়াঙ্কার প্রেমে পড়েই ক্ষান্ত হননি। ডোয়েন জানালেন, বেওয়াচ-এ ভিলেনের জন্য প্রিয়াঙ্কা একেবারে পারফেক্ট।
এ মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত অভিনেতা ডোয়েন বলেন, ‘প্রিয়াঙ্কা আমারই এজেন্টের মাধ্যমে আমাদের এজেন্সিতে সই করেছিল। সেই প্রথম দিন থেকেই আমাদের মধ্যে একটা আলাদা যোগাযোগ তৈরি হয়ে যায়। প্রথম দেখাতেই শুধু যে তাকে ভালবেসেছি তাই নয়, তখনই বুঝতে পেরেছিলাম বেওয়াচের জন্য সেরা ভিলেন প্রিয়াঙ্কাই হতে পারবে।’
আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, প্রিয়াঙ্কার সঙ্গে বেওয়াচ-এ কাজ করার অভিজ্ঞাতাও শেয়ার করেছেন ডোয়েন। তিনি জানান, একজন ভিলেনের মধ্যে অভিনয়ের যে ধরনের গভীরতা থাকা উচিত, প্রিয়াঙ্কার মধ্যে তার সবটাই রয়েছে। অভিনয়ের প্রতিটি খুঁটিনাটি দিকও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয়াঙ্কা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451