বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেতা তুমি কি শুনছো ?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৫৫১ বার পড়া হয়েছে

নেতা তুমি কি শুনছো ?

কাজী জুবেরী মোস্তাক

★★★★★★★★★★★★★★★
নেতা আমাকে চিন্তে কষ্ট হচ্ছে তোমার ?
আমি বাংলাদেশ জনগন নাম আমার
পাঁচটা বছর আগে গিয়েছিলে সেবার
ধবধবে সাদা পাঞ্জাবী ছিলো পরনে
হ্যামিলিয়নের বাশিওয়ালার মতো করে
পিছনে একঝাঁক তরুন তরুনীদের নিয়ে
ছুটে চলেছিলে তুমি শহরের প্রতি ঘরে
আর আশার বাণী শুনিয়েছিলে কানে
বলেছিলে অন্যায়ের প্রতিবাদী কন্ঠ হবে ৷
গরীব অসহায়রা স্বপ্ন দেখেছিলো বাঁচবে
তুমিই দেখিয়েছিলে সে স্বপ্ন ওদেরকে ,
একদিন কাঙ্খিত সে ক্ষণ এলো অবশেষে
বিজয়ের বাণী ধ্বণীত আকাশে বাতাসে
তখনও তুমি আশার বাণী শুনিয়েছিলে ৷
অথচ !
সময়ের সাথে সব নেতাদের মতো করে
তুমিও দেখি তোমার স্বভাব পাল্টে নিলে ,
কাঁধে হাত রেখে কানে কানে এসে বললে
ভয় পেওনা আমি আছি তোমাদের পাশে ,
এটাকেই এখন ক্ষমতার রাজনীতি বলে
ইস্পাতের কি যেন কোমরে গুঁজে দিলে
বললে এটা কাছে রাখ কাজে লাগবে ,
আর আমার সাথে সাথে সবসময় থাকবে
আমার যা কিছু আছে সব নিয়ন্ত্রণ করবে ৷
কিন্তু বেইমানি করলে তোমার জীবন যাবে
অসহায় আমি ভয়ে কাতরতায় আরষ্ঠ হয়ে
তোমার কথা মেনে নিলাম মাথা নিচু করে ,
পথচলা শুরু হলো আমার ঘোর অন্ধকারে
শুনেছি সে ইস্পাত অনেককেই দিয়েছিলে ৷
অতঃপর একদিন তুমি সময় সুযোগ বুঝে
আমাকে দিয়ে জ্বলজ্যান্ত মানুষ হত্যা করালে ,
যেই আমার হাত কাঁপে একটা পিপরা মারতে ৷
আর বললে কেউ জানলে তোকেও মরতে হবে
নেতা তুমি কি জানো সেই রাতের পর থেকে
এতটুকু নিঃশ্ছিদ্র নিদ্রা আসেনি এ দু’চোখে ৷


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451