বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাখির জন্য অনন্য ভালোবাসা হাড়িতে পাখিদের ঘর-সংসার গড়ে দিচ্ছেন সিংড়ার ইউএনও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধি
জীববৈচিত্র্য রক্ষা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে পাখিরা। কিন্তু সম্প্রতি কয়েক দফা ঝড়-বৃষ্টিতে বাসা ভেঙে বা নষ্ট হয়ে আশ্রয়হীন হয়েছে অনেক পাখি। আর এভাবেই বিলুপ্তির পথে শস্য ভান্ডার খ্যাত চলনবিলাঞ্চলের হরেক জাতের পাখি। তাই পাখির প্রতি অন্যন্য ভালোবাসায় গাছে গাছে হাড়ি বেঁধে পাখিদের ঘর-সংসার গড়ে দিচ্ছেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান উদ্যোগে পরিবেশ বাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। সোমবার সকালে সিংড়া উপজেলার সরকারি কোয়াটারে প্রায় অর্ধ শতাধিক মাটির হাড়ি গাছে গাছে বেঁধে পাখিদের জন্য বাসা তৈরি করে দেয়ার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক আলহাজ্ব মহসিন আলম, পরিবেশ কর্মী প্রভাষক জাকিয়া পারভীন, জামাল উদ্দিন, কুরবান আলী প্রমূখ।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান বলেন, দেশের সর্বোবৃহৎ বিলাঞ্চল নাটোরের এই চলনবিল। এই বিলের সৌন্দর্য্য পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির কার্যক্রম প্রশংসনীয়। কিন্তু আগের মত আর এই বিলাঞ্চলে পাখি চোখে পড়ে না। তাই পাখি ও পাখির আবাসস্থল সংরক্ষণে নিজ নিজ উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে।#(


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451