সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পত্নীতলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

ইখতিয়ার উদ্দীন আজাদ, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পতœীতলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জরেজমিন ঘুরে, স্থানীয় এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, ২১ মে রোববার সকাল ১০টার দিকে উপজেলার পতœীতলা ইউনিয়নের সন্তোষপাড়া-কঞ্চিপুকুর গ্রামের মাঝমাঝি মাঠের একটি আম বাগানের পাশ থেকে স্থানীয় লোক জন মৃত দেহটি দেখতে পায়। পরে এ খবরটি ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরী পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। মরদেহটির আনুমানিক বয়স ৪০-৪৮ বছর। লাশের পড়নে লাল রঙের হাফ প্যান্ট ও ভিতরে কালো-গাঢ় সবুজ রঙের আনডার হাফ প্যান্ট ও গায়ে সাদা রঙের সেন্ডল গেঞ্জি রয়েছে। এছাড়া ওই মৃত দেহটির পাশে দুইটি লাল গামছা ও কালো রঙের ফুল হাতা দুইটি গেঞ্জি পড়ে ছিল। মরদেহটির পিঠে আঘাতের একটি চিহ্ন, বাম হাতে পুরানা পোড়া দাগ, ডান হাতের কব্জির উপরে প্রায় ৪ ইঞ্চি চামড়া উঠে গেছে ও মাজায় কালো রঙের নীল (ডোর/কার) এর সাথে একটি চাবি বাঁধা আছে। পুলিশের ধারণা, পরিকল্পিত ভাবে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে। এলাকাবাসীর ধারণা, ২/১ দিন পূর্বে কোথাও হত্যার পর এ মাঠে ফেলে রাখা হয়েছে লাশটি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত লাশটির পরিচয় না মিললে নওগাঁ জেলা মর্গে প্রেরণ করা হইবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451