বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়ে উচ্ছ্বাসিত জয়া: আবারো গেলেন কলকাতায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০১৭
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: সময় যেন এখন পুরোটাই জয়া আহসানের। দুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ ঘোষণা করা হয়েছে। যেখানে জিরো ডিগ্রি সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্রের মতো এমন বড় পুরস্কারে দারুণ উচ্ছ্বাসিত জয়া।

দুই বাংলাতেই এখন চলচ্চিত্র নিয়ে তার মূল ব্যস্ততা চলছে। দেশের ছবিতে সফলতার পাশাপাশি টালিউডের ছবিতে বেশ প্রশংসার সাথে অভিনয় করছেন।

এর আগের খবর বলি। ভারতের গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি এই ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। ছবিটিতে জয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন আবির চট্টোপাধ্যায়। পুরস্কারটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন জয়া।

নতুন কাজে আবারো কলকাতার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জয়া। ঠিক রওনা দেয়ার পথেই কথা হলো ইত্তেফাকের সঙ্গে। জানালেন নতুন কাজ নিয়েও। জয়া বলেন, ‘কলকাতা যাচ্ছি, কাল খুব ভোরে শুটিং। ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নামে একটা ছবির। নতুন একজন ডিরেক্টর নির্মাণ করছেন এটি, নাম অর্ণব পাল।’

উল্লেখ্য, জয়া অভিনীত নুরুল আলম আতিক-এর ‘পেয়ারার সুবাস’, মাহমুদ দিদার-এর ‘বিউটি সার্কাস’ কিংবা আকরাম খান-এর ‘খাঁচা’ চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায় আছে।

আসছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় ‘ভালোবাসার শহর’ কিংবা ‘সিটি অব লাভ’ নামে একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে জয়ার। প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এখানে। সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার সিনেমা ‘ফড়িং’ খ্যাত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451