শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফলের সুগার কি ডায়াবেটিসের জন্য ক্ষতিকর?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০১৭
  • ৪১১ বার পড়া হয়েছে

লাইফস্টাইল : অনেকে প্রশ্ন করেন মিষ্টি ফল বা ফলের সুগার ডায়াবেটিসের জন্য ক্ষতিকর কি না। সাধারণ চিনি বা চিনিযুক্ত খাবার সাধারণত আহারের সঙ্গে সঙ্গে রক্তে মিশে গিয়ে দ্রুত রক্তের সুগার বাড়িয়ে দেয়। তবে মধু, আখের রস, চিনিযুক্ত কর্ন সিরাপ ইত্যাদি কোনো প্রক্রিয়াজাত খাবারে মিশানো হলে তা রক্তের সুগার বাড়ায় অত্যন্ত ধীর গতিতে। এছাড়া রিফাইন্ড খাবার যেমন: হোয়াইট ব্রেড, ক্রেকার্স, কুকিজ ইত্যাদিকে সুগার সমৃদ্ধ খাবার মনে করা হয় না। কিন্তু বিশেষজ্ঞগণ বলছেন, এসব খাবার অতি দ্রুত ডাইজেস্ট হয় এবং দ্রুত রক্তের সুগার ও ইনসুলিন বাড়িয়ে দেয়। ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

যাদের ডায়াবেটিস আছে অথবা যাদের ব্লাড সুগার বর্ডার লাইন তাদের ধারণা ব্রেড, কুকিজ, ক্রেকার্স-এর সুগার তেমন ঝুঁকিপূর্ণ নয়। আসলে এসব একেবারেই ভুল। অর্থাত্ বিশেষজ্ঞদের অভিমত থেকে যে বিষয়টি প্রতীয়মান হয় তা হচ্ছে ফল ও উদ্ভীজ্জ কার্বোহাইড্রেট বা সুগার, মধু, আখের রস মিশ্রিত খাবার সাধারণ সুগারি ফুডের চেয়ে খানিকটা ভালো। তবে এ ধরনের খাবার অধিক আহার করা উচিত নয়। কারণ ব্রেড, ক্রেকার্স, কুকিজ-এর চিনি অধিক ক্ষতিকর এবং এ থেকে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তবে যে কোনো ধরনের চিনিযুক্ত খাবার স্বল্প পরিমাণে খাওয়া যেতে পারে। এতে ক্ষতির সম্ভাবনা থাকে না।

লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451