নাটোর জেলা প্রতিনিধি,
মঙ্গলবার নাটোর রেলস্টেশন থেকে বেলা দেড়টার দিকে খুলনার পথে ছেড়ে যাওয়া
রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন।
তাদের একজনের বয়স আনুমানিক ২৮ বছর এবং অন্যজনের বয়স ৫।
স্থানীয়রা ধারণা করে বলেন, ট্রেনটি নাটোর স্টেশন থেকে ছাড়ার পর রেলগেট
পার হয়ে সার গুদামের কাছে ইনার সিগনালের আগে মেয়েকে নিয়ে মা চলন্ত
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেখানে এই আত্মহত্যার
ঘটনা ঘটেছে সেখানে পারাপারের কোনো রাস্তা নেই। দুর্ঘটনার খবর
পেয়ে রেলওয়ে ও নাটোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি লাইন
থেকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে।