গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ-
নাটোরের গুরুদাসপুর উপজেলা এনজিও ফোরামের মাসিক সভায় আড়াই বছরের শিশু
কন্যা দৃষ্টি রানী হত্যাকান্ডের জোরপ্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডে জরিতদের
দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করা হয়েছে।
গুরুদাসপুর উপজেরা নিবার্হী অফিসার মোহাম্মদ মনির হোসেরন সভাপতিত্বে
মঙ্গলবার ভেলা সাড়ে ১১ টায় তার কক্ষে অনুষ্ঠিত এনজিও ফোরামের সভায় দৃষ্টি
হত্যাকান্ডের ব্যাপারে ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের শাস্তিদাবী করে
বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি বর্ষিয়ান
সাংবাদিক অধ্যাপক আত্ধসঢ়;হার হোসেন। সভায় ৩০টি এনজিও ফোরামের
প্রতিনিধি তার বক্তব্যকে সমর্থন জানান। উল্লেখ্য, গত ৫মে শুক্রবার বেলা ১০টায়
উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় আড়াই বছরের শিশুকন্যা দৃষ্টিকে
শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ট্রাঙ্কে ভর্তি করে রাখা হয়েছিল।
শনিবার বিকাল ৩টায় দৃষ্টির লাশ উদ্ধারসহ ৪জন আসামীকে গ্রেফতার করে
জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের কে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানালেও
গতকাল মঙ্গলবার পর্যন্ত তাদের রিমান্ড মঞ্জুর হয়নি বলে জানিয়েছেন থানার ওসি
(তদন্ত) মোঃ তারেকুর রহমান সরকার। গত সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত
মাসিক আইন শৃঙ্খলা সভাতেও দৃষ্টি হত্যাকান্ডের জোর প্রতিবাদ জানানো হয়।