সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ২১৮ বার পড়া হয়েছে

২৫ বৈশাখ’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, রচনা ও অবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ সোমবার সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম সম্পর্কে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মঈনুল হক, সহকারী শিক্ষক কলাম লেখক আজমাল হোসেন, সহকারী শিক্ষক আব্দুর রহমান, লোকমান হেকিম প্রমূখ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর অজস্র কবিতা, গান, ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, পত্র সাহিত্য, অনুবাদ ও ভাষা সাহিত্যসহ সর্বক্ষেত্রে অবদান রেখে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্য সংস্কৃতির এহেন অঙ্গণ নাই যেখানে তিনি বিচরণ করেননি। ‘গীতাঞ্জলি’ প্রকাশের জন্য ১৯১৩ইং সালে নোবেল বিজয়ের মাধ্যমে তিনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেন। তিনি মানবতার কবি, প্রকৃতির কবি। তার রচনা সমূহ মানব প্রেম, সমাজকর্ম, সুষ্ঠু ধারার রাজনীতি, যুগোপযোগী শিক্ষা গ্রহণে সমাজকে উদ্বুদ্ধ করে। গান ও কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এদিকে বিকেলে জেলা শিল্পকলা একাডেমী রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানমালার আয়োজন করে। জেলা প্রশাসক মাহমুদুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451