গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন
দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকার আন্তরিক। আমরা সবাইকে
সাথে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। এলাকার উন্নতি হলে দেশের
উন্নতি হবে। দূর্যোগ কবলিত এলাকায় যতদিন দূর্যোগ থাকবে ততদিন
ক্ষতিগ্রস্থ কৃষকদের সব ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে ।
তিনি আরো বলেন, দেশে কোন খাদ্য ঘাটতি নেই এবং কেউ না খেয়ে
থাকবেনা। এলাকার নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননের ব্যবস্থা
নেওয়া হচ্ছে। আগামী মওসুমে এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূলে সার-
বীজ- কীটনাশকসহ সকল কৃিষ উপকরণ বিতরণ করা হবে। ক্ষতিগ্রস্থ
কৃষকদের এক বছরের কৃষি ঋণ মওকুফ করতে সরকারকে অনুরোধ করা হবে।
চলনবিলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী ওই
কথাগুলো বলেন।সবশেষে নাটোর জেলাধীন চলনবিলের মোট ৩ হাজার ৯০০
ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে মাথাপিছু ৩০ কেজি করে চাল ও ৫০০ টাকা করে
অনুদান বিতরণ কাজের উদ্বোধন করা হয়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির
হোসেনের সভাপতিত্বে উপজেলার বঙ্গবন্ধু বিলচলন বহুমূখী কারিগরি স্কুল
অ্যান্ড কলেজ মাঠে গতকাল সোমবার বিকাল ৪টায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে
অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস, নাটোর সদর
আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব
শাহ কামাল, নাটোরের জেলা প্রশাসক মোছা. শাহিনা খাতুন ও আ.লীগ
নেতা জাহিদুল ইসলাম, খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল
ইসলাম দোলন প্রমূখ।