বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে নদীতে আকস্মিক পানি বৃদ্ধি ফসলের ব্যাপক ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২২৩ বার পড়া হয়েছে

 

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উজান থেকে নেমে

আসা ঢলে আত্রাই নদীর পানি অস্বাভাবিক ভাবে দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদী চরের

উঠতি ফসল পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গত ২ এপ্রিল

সন্ধ্যা থেকে পাহাড়ি ঢল আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন, কালিকাপুর

ইউনিয়ন, আহসানগঞ্জ ইউনিয়ন, পাঁচুপুর ইউনিয়ন, বিষা ইউনিয়নসহ

বেশ কিছু এলাকার হাজার হাজার হেক্টর জমির ভুট্টা, বাদাম, মরিচ, পেঁয়াজ,

মিষ্টি কুমড়ার ক্ষেত ও বোরো ধান পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি

হয়েছে বলে জানা যায় ।

এ ব্যাপারে উপজেলার মদনডাঙ্গা গ্রামের মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি

এবার ১০ বিঘা মাটিতে ভুট্টা লাগিয়েছি। ভুট্টা গুলো পরিপক্ক হতে আরো

১৫-২০ দিন সময় লাগতো। আকস্মিক নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষেতগুলো

পানিতে সম্পর্ণ তলিয়ে গেছে।

একই গ্রামের শামসুল আলম বলেন, নদীর পানি বৃদ্ধিও কারণে এক বিঘা জমির

পেয়াজ ও ভুট্টা ও বাদামের ক্ষেত গুলো পানিতে তলিয়ে গেছে। তিনি আরো

বলেন রোববার থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটুম্বর আত্রাই

নদী। এ অবস্থা চলতে থাকলে আত্রাই নদীর তীরবর্তী মানুষজন ব্যাপক আর্থিক

ক্ষতির সম্মুখিন হবে।

কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাদিম বলেন, উজান থেকে

নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে রাইপুর, ডাঙ্গাপাড়া,

মদনডাঙ্গাসহ বেশ কয়েকটা গ্রামে নদীর পানিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে

যা খুবই দুঃখজনক।

আত্রাই উপজেলা কৃষি অফিসার কে এম কাউছার হোসেন বলেন, আকস্মিক

ভাবে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারনে নদী চরের উঠতি ফসল পানিতে

তলিয়ে গিয়ে কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451