শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ১৯২ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ ঃ প্রথমে পরকীয়া প্রেমের

ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ও এক গৃহ বধূকে রাতের

অন্ধকারে ধর্ষনের পর গাছের সাথে বেঁধে অন্ধকার যুগের ন্যায়

নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর

গ্রামে। গত ২০ এপ্রিল শিবগঞ্জ থানায় দায়ের ওই গৃহবধূর

অভিযোগে জানাগেছে, পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের

তাজিবুলের ছেলে আব্দুল করিম (২৬) প্রথমে পরকীয়া প্রেমের ফাঁদে

ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার জনৈক ব্যক্তির স্ত্রীকে

গত ১৯ এপ্রিল রাত ১১টার দিকে করিমের বন্ধু ও একই গ্রামের দুরুল

ইসলামের ছেলে ডালিম (৩০) ও জবেদের ছেলে সৈবুরের (৩২)

সহযোগিতায় ওই গৃহবধূকে তার স্বামীর ঘর থেকে বের করে

পার্শ্ববর্তী আম বাগানে ধর্ষণের পর বিয়ের প্রলোভন দিয়ে তাদের

বাড়ি নিয়ে যায়। এসময় করিমের পিতা তাজিবুল হক (৬০),ভাই

রহিম (৩০), মাতা মোসতারা বেগম (৫৫) ওই গৃহবধূর হাত-পা

বেঁধে মুখে গামছা ভরে কয়েক ঘন্টা ধরে শারীরিকভাবে নির্যাতন

চালিয়ে রাত ৩টার দিকে তার স্বামীর বাড়িতে ফেলে যায়। পরে তার

স্বামীসহ অন্যরা তাকে উদ্ধার করে তার পিত্রালয়ে রেখে চলে যায়। এ

ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, এ

ঘটনায় রহিমকে আটক করা হয়েছে এবং বাকী আসামীদের

আটকের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451