সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা বড়াইগ্রামে ওয়ার্ড মেম্বারসহ দুই ভাই কারাগারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

 

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:

নাটোরের বড়াইগ্রামের গড়মাটি গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও

অভিযুক্তকে আটকের সময় ইউএনও’র সাথে দুর্ব্যবহারের অভিযোগে ওয়ার্ড

মেম্বারসহ দুই ভাইকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে

তাদেরকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, রোববার রাতে

ইউএনও ইশরাত ফারজানা অভিযান চালিয়ে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ চেষ্টার

অভিযোগে গড়মাটি গ্রামের হাজিরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) কে

নিজ বাড়ি থেকে আটক করেন। এ সময় আটকে বাধাদান ও ইউএনও’র সাথে

দুর্ব্যবহারের অভিযোগে রফিকুল ইসলামের আপন বড় ভাই গোপালপুর

ইউপি’র ৯ নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমান (৫৫) কেও আটক করা হয়। পরে

তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রফিকুল ইসলামকে দুই বছর ও মতিউর

রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। উল্লেখ্য, গত সোমবার (১০

এপ্রিল) গড়মাটি গ্রামের রফিকুল ইসলাম ঐ স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে

নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী মহল

বিচারের নামে সময় ক্ষেপন করলে বাধ্য হয়ে মেয়েটির পরিবার ইউএনও বরাবর

লিখিত অভিযোগ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451