মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আতলেতিকোতে আটকা রিয়াল মাদ্রিদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

২০১৩-১৪ মৌসুম থেকে টানা তিনবার রিয়াল মাদ্রিদের মাঠে গিয়েই তাদের হারিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। এবারও নিজেদের মাঠে জয়ের দেখা পায়নি রিয়াল। তবে জিনেদিন জিদানের শিষ্যরা সান্ত্বনা পেতে পারে যে এবার অন্তত আর হারের মুখ দেখতে হয়নি। মাদ্রিদ ডার্বি ১-১ গোলে ড্রয়ের পর দুই দলই মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ৫২ মিনিটের মাথায় গোল করেছিলেন রিয়ালের পর্তুগিজ ডিফেন্ডার পেপে। ৮৪ মিনিট পর্যন্ত এই এক গোলের ব্যবধানেই এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু ৮৫ মিনিটে রিয়ালকে জয়বঞ্চিত করেন অ্যান্তোইন গ্রিয়েজম্যান। অ্যাঞ্জেল কোরেরার দারুণ এক পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে সেটি জালে জড়িয়ে দেন এই ফরাসি ফরোয়ার্ড।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করলেও অবশ্য শীর্ষস্থান হারাতে হয়নি রিয়ালকে। লা লিগার অপর ম্যাচে মালাগার বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। হারিয়েছে শীর্ষে যাওয়ার সুবর্ণ সুযোগ। ফলে লা লিগার শীর্ষস্থানটা থেকে গেছে  রিয়ালেরই দখলে।

৩০ ম্যাচ শেষে রিয়ালের ঘরে জমা হয়েছে ৭২ পয়েন্ট। আর ৩১ ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ৩১ ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৬২ পয়েন্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451