শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

লঞ্চ দুর্ঘটনা : এমভি সুরভীর রুট পারমিট স্থগিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৩৭৪ বার পড়া হয়েছে

বরিশাল : বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চ ও স্টিমারের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় লঞ্চটির রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে সুরভী লঞ্চ এ ঘটনায় দায়ী হওয়ার বিষয়টি প্রতীয়মান হওয়ায় এর রুট পারমিট সাময়িক স্থগিত করা হয়।

রুট পারমিট স্থগিতের বিষয়টি বাংলামেইলকে সোমবার বেলা ২টার দিকে নিশ্চিত করেছেন বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হকের নির্দেশে লঞ্চটির রুট পারমিট সাময়িক স্থগিত করা হয়েছে। যে কারণে সোমবার রাতে লঞ্চটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা আর ছাড়বে না।

এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চরবাড়িয়া এলাকায় বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদকে সুরভি-৭ ধাক্কা দেয়। এ ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়। আহত হয় আরও ৫জন।

এদিকে, স্টিমার ও লঞ্চের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে বরিশাল জেলা প্রশাসন। ৭ সদস্যের এ কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও সুস্পষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিভিল সার্জন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী, বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালককে প্রতিনিধি করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451